1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই-এনবিআর চেয়ারম্যান তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

অবৈধভাবে পাচারকালে বিভিন্ন দ্রব্যসামগ্রী জব্দ করল কোস্টগার্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গরে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমান ইউরিয়া সার ও সিমেন্টসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী জব্দ করেছে কোস্টগার্ড।

৭ জানুয়ারি মঙ্গলবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গরে ০২ নং বয়ার নিকটে অবৈধভাবে বিপুল পরিমান ইউরিয়া সার, সিমেন্ট, পেইন্ট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাচার হচ্ছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপারেশন সুরক্ষায় নিয়োজিত বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তানভীর কর্তৃক ৬ জানুয়ারি সোমবার রাত আনুমানিক ১১ টায় উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ২ নং বয়ার নিকটে সন্দেহভাজন একটি কাঠের বোট দৃষ্টিগোচর হলে কোস্ট গার্ড জাহাজ থামার সংকেত প্রদান করে। অতঃপর পাচারকারীরা সংকেত অমান্য করে পারকির চর এলাকায় বোটসহ সকল মালামাল রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বোটটি তল্লাশী করে ৯৯৫ বস্তা ইউরিয়া সার, ৫৪ ব্যাগ সিমেন্ট, ৮৪ লিটার পেইন্ট ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সহ বোটটি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও বোটটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস এর নিকট হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট