শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

মেঘনা নদীতে ট্রলার স্পিডবোট সংঘর্ষের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মুন্সিগঞ্জের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার এবং স্পিড বোটের সংঘর্ষের ঘটনায় নিঁখোজ এক জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড

১১ জানুয়ারি শনিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১০ জানুয়ারি শুক্রবার আনুমানিক রাত ৮ টায় মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন গোয়াগাছিয়া সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার এবং স্পিড বোটের সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষে স্পিড বোটের ০৩ জন যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং ১ জন ব্যক্তি নিখোঁজ হয় বলে জানা যায়। খবর পাওয়া মাত্রই বিসিজি স্টেশন পাগলা হতে ৬ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌছায় এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে দুপুর ১টা হতে উদ্ধার কার্যক্রম আরম্ভ করে। পরবর্তীতে দুপুর ২ টায় কোস্ট গার্ড ডুবুরি দল নিখোঁজ ব্যক্তি নাঈম(২৫) এর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, নাঈম(২৫) বরইচর উপজেলার নয়কান্দি গ্রামের বাসিন্দা মোহন ভান্ডারের ছেলে। পরবর্তীতে উদ্ধারকৃত মরদেহটি গজারিয়া থানা নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews