1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

পাইকগাছায় বাল্যবিবাহের আয়োজন করায় কনের পিতা কে জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় বাল্যবিবাহের আয়োজন করায় কনের পিতা কে জরিমানা করা হয়েছে। উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের আসাদুল শেখ ১৯ মে সোমবার দুপুরে নিজ বাড়িতে ১০ম শ্রেণী পড়ুয়া ১৩ বয়সী নাবালিকা মেয়ের বিবাহের আয়োজন করে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করে দেন। এসময় অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইনের আওতায় কনের পিতা কে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। এছাড়া প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ে কে বিবাহ দিবেন মর্মে মুচলেকা নেওয়া হয় কনের পিতার কাছ থেকে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা আনসার কমান্ডার আবু হানিফ ও উপজেলা আনসার ও ভিডিপি ইউনিয়ন দলনেতা ফয়সাল হোসেন। পরে উপজেলা নির্বাহী অফিসার বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং বাল্য বিবাহ বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট