1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিল পাসে সংসদীয় ইতিহাসে নতুন রেকর্ড টেকনাফে ১ লক্ষ ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক মুন্সিগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্টগার্ড চৈত্রের খরতাপে কুয়াশার চাদর: খুলনার উপকূলে বিরল আবহাওয়া বাগেরহাটে সবজি বাজারে বাড়তি দামের চাপ স্থিতিশীল রয়েছে মাছ, মাংস ও মুদি পণ্যের বাজার মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নাভারনে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান ‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’ ইসলামাবাদের পথে তেহরান, শান্তির শেষ চেষ্টা?

অটোপাসের দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্যের ওপর হামলা

  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ডেস্ক:: অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে।

বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের গেটে স্নাতক (পাস) কোর্সের কিছু শিক্ষার্থী এ হামলা করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ২০২২ সালের স্নাতক (পাস) কোর্সের পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে বেশ কিছু দিন ধরেই আন্দোলন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আজও তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করতে থাকেন। এ সময় কার্যালয়ে ঢুকছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তখন শিক্ষার্থীরা উপাচার্যকে ঘিরে ধরেন এবং হামলা চালান।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়মানুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৬৯% পরীক্ষার্থী উত্তীর্ণ হন। করোনা মহামারি ও অন্যান্য রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে এ ব্যাচের শিক্ষার্থীদেরকে গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়েছে। এ ছাড়া তাদের খাতা পুনঃমূল্যায়নের সুযোগও দেয়া হয়েছে। তাদের ফলাফল এ মাসেই প্রকাশিত হবে। কিন্তু বিভিন্ন মহলের উস্কানিতে এ ব্যাচের কিছুসংখ্যক অকৃতকার্য শিক্ষার্থী আবার অটোপাসের দাবি নিয়ে আন্দোলন করছে। এরই ধারাবাহিকতায় বুধবার হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলা চালায়।

জানা যায়, এই হামলার ঘটনায় গাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট