1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান বিল পাসে সংসদীয় ইতিহাসে নতুন রেকর্ড টেকনাফে ১ লক্ষ ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক মুন্সিগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্টগার্ড চৈত্রের খরতাপে কুয়াশার চাদর: খুলনার উপকূলে বিরল আবহাওয়া বাগেরহাটে সবজি বাজারে বাড়তি দামের চাপ স্থিতিশীল রয়েছে মাছ, মাংস ও মুদি পণ্যের বাজার মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নাভারনে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান ‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’

দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকুন-প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমি যতদিন আছি, দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না—এ বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন।”

রোববার রাতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ কথা বলেন বলে নিশ্চিত করেছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা এক বড় ধরনের যুদ্ধাবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকম প্রচেষ্টা চলছে। এ পরিস্থিতি থেকে আমাদের নিজেদের রক্ষা করতে হবে। বিভাজন থেকে মুক্ত হয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে। আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমাদের যে অগ্রগতি হয়েছে, তা যেন থেমে না যায়, বরং সামনে এগিয়ে যায়।”

ড. ইউনূস বলেন, “সবাইকে একসঙ্গে বসতে দেখে আমি সাহস পেয়েছি। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে আমি নিজেকে অপরাধী মনে করব।”

তিনি আরও বলেন, “অভ্যুত্থানের পর আমরা একটি বড় সুযোগ পেয়েছি—ধ্বংসের মুখে পড়া দেশকে পুনর্গঠনের। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আরেকটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার কারণে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, যাতে আমরা অগ্রসর হতে না পারি, রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়ে এবং দেশ আবার পরাধীনতার দিকে ফিরে যায়।”

সবশেষে ড. ইউনূস দৃঢ়ভাবে বলেন, “আমি যতদিন আছি, দেশের কোনো ক্ষতি হয় এমন কিছু ঘটবে না—এটা আমি নিশ্চিত করছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট