1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সবাইকে নিজ অবস্থানে থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নিম্ন আয়ের মানুষের হাতে উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন ২০২২ সালের বিশ্বকাপজয়ী ১৭ ফুটবলার আছেন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপেও ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ঈদ-উল আযহা ফিলিস্তিনিদের নির্যাতন করায় ইসরায়েলি ৪ সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত

বেনাপোলে ২৮ কেজি গাঁজা সহ সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পন্য জব্দ

  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা সহ ১৪ লাখ ১৩ হাজার ৮৪০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

আজ বুধবার (২৮ মে) বিকালে বিজিবি’র যশোর ৪৯ ব্যাটালিয়নের টহলদল রঘুনাথপুর সীমান্ত থেকে ২৮ কেজি গাঁজা ও বেনাপোল বিওপি,বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, বিয়ার, শাড়ী, কম্বল, ওড়না, থ্রি-পিস, শার্টের থান কাপড়, বিভিন্ন প্রকার চকলেট, কিসমিস, তামাক, মোটরসাইকেলের পার্টস, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের সিজার মূল্য ১৪ লাখ ১৩ হাজার ৮৪০ টাকা।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও বিভিন্ন মালামাল এবং পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। পাচারকারী কর্তৃক মাদক ও অন্যান্য পন্য ভারত হতে বাংলাদেশে পাচার করায় সময় জব্দ করা হয়।জব্দকৃত মাদক ব্যাটালিয়নে এবং সাধারণ মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।

ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের আভিযানিক কার্যক্রম সমসময়ই অব্যহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট