1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের আঙ্গল কেটে নেওয়ার অভিযোগ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন কোস্টগার্ডের ৪০ সদস্য মাওঃ ইলিয়াস কান্ডে দাকোপে জামায়াতের সংবাদ সম্মেলন শার্শায় বোমা বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত আওয়ামী লীগ ও জামায়াত মুদ্রার এপিঠ-ওপিঠ বাংলাদেশে ‘হেলথ সিটি’ ও টিকা উৎপাদনের সম্ভাবনা: ড. ইউনূস বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের জয়জয়কার: জাতিসংঘের পিবিসি-র সহসভাপতি নির্বাচিত ঢাকা সেনহাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল ফটো জার্নালিস্ট এসোসিশন খুলনা জেলার সাবেক সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক নৌবাহিনীর সময়োচিত তৎপরতায় সমুদ্রে ২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার

বরগুনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সামাজিক দায়িত্ব ও মানবিক সহায়তার অংশ হিসেবে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় ‘সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা’ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। ২৩ জুন সোমবার কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে এবং নৌ কন্টিনজেন্ট বরগুনার ব্যবস্থাপনায় বানৌজা উপশমের অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করে। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে পাথরঘাটা উপজেলার স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলকা হতে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী প্রায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। উক্ত চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা প্রদান করা হয়। এ সময় চিকিৎসাসেবা গ্রহণকারীদের মাঝে ব্যাপক সন্তোষ ও স্বস্তি দেখা যায়। তারা নৌবাহিনীর এই মহৎ উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলাদেশের দুর্গম উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে নিয়মিতভাবে নৌবাহিনী মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট