1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

দিঘলিয়া উপজেলা ছাত্রদল নেতার পক্ষ থেকে ফুটবল প্রেমীদের মাঝে ফুটবল উপহার বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪৪৮ বার পড়া হয়েছে

দিঘলিয়া প্রতিনিধি:: দিঘলিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদ আজাদ দিঘলিয়ার বিভিন্ন খেলার মাঠে খেলোয়াড়দের মাঝে ফুটবল উপহার বিতরণ করেন। গতকাল মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৫ টায় উপজেলার ঐতিহ্যবাহী সেনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সেনহাটি ফুটবল একাডেমি টিম, কাটানিপাড়া স্কুল মাঠে জনতা সংঘ একাদশ ও স্টার ২নং গেট বাজার সংলগ্ন মাঠে ফুটবল প্রেমিদের মাঝে ফুটবল উপহার বিতরণ করেন। এসময় তিনি এসব মাঠের খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলেন, আমি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শের সাথে যুক্ত। ২০২১ সালে আমাকে দিঘলিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পদে পদায়ন করা হয়। যাদের সহযোগিতায় আমি এই সম্মানিত পদ পেয়েছি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যারা ছাত্র রাজনীতি করি তারা অধিকাংশই বেকার। আমাদের ইচ্ছা থাকলেও মানুষের জন্য খুব বড় ধরণের কিছু করতে না পারলেও এ সমাজের জন্য ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা এখনও মাঠে খেলাধুলা করেন তাদের প্রতি সবসময়ই আমাদের ভালোবাসা থাকবে এবং খেলাধুলার যেকোনো প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে। তিনি আরও বলেন, বিশেষ করে বর্তমানে সব এলাকায় মাদকের যে ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে এবং মোবাইল ফোনের মাধ্যমে জুয়া ও নানা ধরণের গেমস খেলায় আসক্ত হয়ে পড়ছে তাদেরকে এ পথ থেকে ফেরাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। কারণ এগুলো নিয়ে ছোট ছোট বাচ্চারাও আজ ব্যস্ত সময় পার করছে। ফলে মানষিক বিকারগ্রস্ত হয়ে পড়ছে। এসবের প্রতিরোধে খেলাধুলা অন্যতম ভুমিকা পালন করে। খেলাধুলা করলে শরীর ভালো থাকে এবং মানষিক বিকাশ ঘটে। তাই আপনাদের জন্য আমার এ সামান্যতম উপহার। ফুটবল বিতরণের সময় উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মেহেদি হাসান সাজ্জাদ, আলহাজ্ব সারোয়ার খান কলেজের সভাপতি সাকিবুল ইসলাম নয়ন, সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন,সেনহাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিলন হাওলাদার, ৯নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি কাজী আব্দুর রহমান, রবিউল ইসলাম, বাবু, ববি, দিপু, শৈশব, ছানি, হুসাইন, ইসা, রিপন,নাজমুল, হায়দার, হৃদয় প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট