1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করল ইরান জনগণের শান্তি ও নিরাপত্তাই পুলিশের মূল লক্ষ্য-প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান দুই শতাধিক গাছ কর্তন, দাকোপে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বিরুরদ্ধে শিক্ষকের জমি দখলের অভিযোগ বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

চালনা পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষনা

  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি :: খুলনার দাকোপে চালনা পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ২৪ কোটি ১৭ লাখ ৪৩ হাজার ৪২২ টাকার ২১তম উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ২ কোটি ২২ লাখ ২২ হাজার ৪২২ টাকা। আর ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৭১ লাখ ৮৮ হাজার টাকা। এছাড়া উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫০ লাখ ৩৪ হাজার ৪২২ টাকা।
রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় পৌরসভার হল রুমে চালনা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বাজেট অধিবেশনে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুলাহ আল মাহমুদ, পৌরসভার সহকারী প্রকৌশলী সরদার সালাম, উপ-সহকারী প্রকৌশলী রতন কুমার মন্ডল, দাকোপ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক গোবিন্দ বিশ্বাস, সাবেক সভাপতি শিপন ভুঁইয়া, সাবেক সম্পাদক মোজাফফর হোসেন, ব্যবসায়ী নেতা গৌতম সাহ, জাহাঙ্গীর মোল্যা, আলামীন সানা, মাওলানা আব্দুল রহমান প্রমুখ। এসময়ে দাকোপ প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি এম রেজা, পৌরসভার ওয়াসিক ইকবাল সোহেল, নিবেদিতা মন্ডল প্রমুখ।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট