শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত দিঘলিয়ার নগরঘাট হতে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত প্রধান সড়কটি খানাখন্দে পরিণত মরণফাঁদ দাকোপে দিনব্যাপী কর্মসূচীতে খুলনা জেলা প্রশাসক বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক দাকোপে এমপি আমীর এজান খানের পরিদর্শন কক্ষের উদ্বোধন বেনাপোল কাস্টমস চলতি অর্থবছরে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা নির্ধারণ করেছে জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব

আওয়ামী লীগের সময়ে হওয়া বিদ্যুৎ-সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনা করা হবে-অর্থ উপদেষ্টা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৯২৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া বিদ্যুৎকেন্দ্র-সংক্রান্ত দেশি-বিদেশি সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময় কিছু পাওয়ার প্ল্যান্টের চুক্তি হয়েছিল। এগুলোতে অনেক অসম শর্ত আছে। এসব চুক্তি পর্যালোচনার জন্য হাইকোর্টের নির্দেশনা আছে। পাওয়ার প্ল্যান্টসংক্রান্ত দেশি-বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, খাদ্য মজুত সন্তোষজনক। কি কি কেনা হবে সেটির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছি। সবচেয়ে বেশি বোরো ধান কেনা হয়, এরপর আমন, সবচেয়ে কম কেনা হয় আউশ। সরকার বাজারে মূল্য স্থিতিশীল চেষ্টা করছে, দামের ওঠানামা খুব বেশি যেন না হয়।

এ সময় ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানান, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে আগামী ৫ আগস্ট। এর নির্মাণ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews