শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

মনির হোসেন:: বুড়িগঙ্গা নদীতে ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, ১৭ জুলাই বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ১২ টায় স্থানীয় ব্যক্তিদের তথ্যসূত্রে জানা যায় কোস্টগার্ড স্টেশন পাগলার পন্তুনের পাশে বুড়িগঙ্গা নদীতে কচুরিপানার মধ্যে একটি মৃতদেহ ভাসমান অবস্থায় রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিসিজি স্টেশন পাগলা কর্তৃক নৌ পুলিশের সমন্বয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশ শনাক্তের পর জানা যায় গত ১৫ জুলাই মঙ্গলবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নন্দলালপুর এলাকার বুড়িগঙ্গা নদীতে গোসলের সময় সাগর (২১) নামক যুবক নিখোঁজ হয়।

মৃত যুবক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা আওলাদ হোসেনের ছেলে।

তিনি আরও বলেন, পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি এবং তার চাচার উপস্থিতিতে উদ্ধারকৃত মৃতদেহ নৌপুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews