1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

কলকাতায় আ.লীগ নেতাদের আশ্রয় নিয়ে মুখ খুললেন মমতা

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা ভারতের কেন্দ্রীয় সরকারের মদদে কলকাতায় আশ্রয় নিয়েছেন—এমন ইঙ্গিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নিউটাউনের একটি আবাসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি নাম উল্লেখ না করেই বলেন, “ভারত সরকার তো কয়েকজন অতিথিকে রেখে দিয়েছে। আমি কি তাতে বাধা দিয়েছি বা আপত্তি করেছি? করিনি। কারণ, এখানে রাজনৈতিক বিষয় জড়িত। কিন্তু আপনারা বাংলায় কথা বললেই কেন ‘বাংলাদেশি’ তকমা দিচ্ছেন?”

মোদি সরকারের উদ্দেশে তিনি বলেন, “একজন ভারতীয় দেশের যেকোনো প্রান্তে যেতে পারেন। কিন্তু আজ বাংলায় কথা বললেই বিভিন্ন রাজ্যে তাকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো হচ্ছে। এমনকি রোহিঙ্গা বলেও অপমান করা হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, “বিজ্ঞপ্তি জারি করে বলা হচ্ছে, বাংলা ভাষায় কেউ কথা বললে তার বিরুদ্ধে রিপোর্ট করা হবে। তারা জানে না, বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে পঞ্চম।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “পশ্চিমবঙ্গে যারা বসবাস করছেন, তাদের অনেকেই দেশভাগের আগে অথবা ১৯৭১ সালে ভারতে চলে এসেছেন। এদের অনেকেরই বাংলা ভাষায় টান রয়েছে। কিন্তু তারা কেউ বাংলাদেশি নন, সবাই ভারতীয় নাগরিক।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট