1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে’ স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-প্রধানমন্ত্রী রক্তস্নাত ২৬ মার্চ: বাংলার দামাল ছেলেদের বীরত্বগাথা ও স্বাধীনতার সূর্যোদয় দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস: মৃত্যু ৪, নিখোঁজ ৪৫ মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড দাকোপে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত কামনা খুলনায় দোয়া মাহফিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত কামনায় মঙ্গলবার বাদ জোহর নগর ভবন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মর্মান্তিক ও হৃদয় বিদারক এ দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করে দোয়া করা হয়। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি কেসিসি’র পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্লা, চীফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান হাফিজ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার সুপার শেখ শফিকুল হাসান, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান ও মো: দেলওয়ার হোসেন, ডিসিটি কাজী মো: ইমরুল হাসানসহ কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট