1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
নগর ভবনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে তাজা গ্রেনেড, গুলি ও গাঁজা জব্দ বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, ২ ঘণ্টা পর স্বাভাবিক পণ্য খালাস ব্রাজিল-মরক্কো ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে বিশ্ব ঐতিহ্যের সেই গ্রাম, যেখানে স্থায়ী বাসিন্দা মাত্র ২০ জন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বাস-ভ্যান সংঘর্ষে নারীসহ ৩ জন আহত

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ ড্রেজার জব্দ করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মাদারীপুরের কাঠালবাড়িতে যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ টি ড্রেজার জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (২৩ জুলাই) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জুলাই ২০২৫ তারিখ সোমবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে মাদারীপুরের শিবচর থানাধীন কাঠালবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ টি ড্রেজারসহ ১ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

জব্দকৃত আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবচর নৌপুলিশের নিকট হস্তান্তর এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ব্যক্তিকে ৯৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলী জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট