শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

নারায়ণগঞ্জে কোস্টগার্ডেন অভিযানে সাড়ে ৩ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুলাই মঙ্গলবার ভোর ৬ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৩ টি ট্রাক ও ১টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৩ কোটি ৫২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৭০ লক্ষ ৫০ হাজার পিস চিংড়ির রেণু জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেণু নারায়ণগঞ্জ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং চালকদের মুচলেকা নিয়ে জব্দকৃত বাস ও ট্রাক ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews