1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে নেপালকে উড়িয়ে বাংলাদেশের রাজকীয় জয়, ফাইনালে প্রতিপক্ষ ভারত যুক্তরাষ্ট্রে হামলা করলে প্রথম লক্ষ্য হবে ইসরাইল, কড়া বার্তা পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে-আনসার মহাপরিচালক নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা: ৭ দিন মাঠে থাকবে ৯ লাখ ফোর্স, ব্যবহারের হবে ড্রোন ও সিসিটিভি দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট বেনাপোলে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান পাইকগাছায় উপজেলা প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর এবার আঘাত হেনেছে সুনামি। বুধবার (৩০ জুলাই) বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, সাখালিন অঞ্চলের বন্দর শহর সেভেরো-কুরিলস্কের কিছু অংশ কমপক্ষে তিনটি সুনামির ঢেউয়ে প্লাবিত হয়েছে।

এছাড়া রাশিয়ার সংবাদমাধ্যম আরটি বলছে, উপকূলীয় সেভেরো-কুরিলস্ক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্পের কিছুক্ষণ পর প্রথম সুনামি ঢেউ সেভেরো-কুরিলস্ক উপকূলে পৌঁছায়। প্রায় ২৫০০ জন জনসংখ্যার এই শহরের বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

গভর্নর লিমারেঙ্কো বলছেন, বাসিন্দারা এখন নিরাপদে উঁচু স্থানে রয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত সুনামির আশঙ্কা পুরোপুরি কেটে যায়, তারা সেখানে থাকবেন। জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সেভেরো-কুরিলস্কের আলাইদ মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্লাবিত হয়েছে এবং এর সব কর্মীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট