1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
জলবায়ু সংক্রান্ত ক্ষয়-ক্ষতি বিষয়ক জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতার লক্ষ্যে স্টেকহোল্ডারদের কর্মশালা পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত পাইকগাছার বিখ্যাত বোম্বাই লতা আমে ‘স্ক্যাব’ রোগের থাবা,দিশেহারা শত শত চাষি দাকোপে কোরবানীর পশুরহাটে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় মেডিকেল টিমের ক্যাম্প দাকোপে স্বনির্ভর নারী দলের দক্ষতা উন্নয়নে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ১৬১১১ এ কল পেয়ে অসুস্থ ব্যক্তির চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড খুলনা মেডিকেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ, দরকার মাত্র ৩ উইকেট মালয়েশিয়ায় মির্জা আব্বাসের খোঁজ নিতে হাসপাতালে গোলাম পরওয়ার

নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ তিনজন আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। ৭ আগস্ট বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন রেল স্টেশন সংলগ্ন বার্মাশীল রোড এলাকায় বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বর্ণিত এলাকায় তল্লাশী চালিয়ে ৭৩৬ লিটার অবৈধ চোলাই মদ জব্দ করে। এ সময়ে মাদক তৈরি ও ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে সেকেন্দার ওরফে সিকু-কে হাতেনাতে আটক করা হয়।

এছাড়াও অন্য আরেকটি পৃথক অভিযানে বরগুনার তালতলী উপজেলা মডেল মসজিদ সংলগ্ন এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন ও মোছাঃ রহিমা খাতুনকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়। স্থানীয় এলাকাবাসী এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট