1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করল ইরান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ ১৪ বিল পাশ বিজ্ঞান চর্চায় নতুন উদ্দীপনা: পাইকগাছায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড পাইকগাছায় এসিল্যান্ডের অভিযান; অবৈধ দখল অপসারণ দাকোপে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১

আনসারের ১৫ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন মহাপরিচালক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সহকারী পরিচালক থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৫ জন কর্মকর্তাকে উপপরিচালক পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মানিত করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

অনুষ্ঠানে মহাপরিচালক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “পদোন্নতি একটি গৌরবময় অর্জন হলেও এর সঙ্গে যুক্ত হয় অধিকতর দায়িত্ব ও কর্তব্য। প্রত্যেককে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাহিনীর কার্যক্রমে গতি, শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”

পদোন্নতিপ্রাপ্তদের পক্ষে মো. জয়নাল আবেদীন বক্তব্য প্রদান করেন।

বলেন, “এই পদোন্নতি আমাদের জন্য যেমন সম্মানজনক, তেমনি এটি ভবিষ্যতের দায়িত্ব পালনের ক্ষেত্রে অনুপ্রেরণাদায়ক। আমরা সকলে সম্মিলিতভাবে বাহিনী ও দেশের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।”

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন— মো. জয়নাল আবেদীন, এস.এম. শরিফুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মো. আব্দুল আলীম, মোহা. কামরুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ এমরানুল হক, এস.এম. রায়হান হেলাল, উজ্জ্বল ব্যানার্জী, মো. সিদ্দিকুর রহমান খান, মোহাম্মদ আজহারুল হুদা, মোহাম্মদ রায়হান উদ্দীন ফকির, এস.এম. আকতারুজ্জামান, মোহাম্মদ রকিব উদ্দিন ও মোহাম্মদ জসীম উদ্দিন।

গত ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের উপপরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়।

আজকের অনুষ্ঠানে র‍্যাংক ব্যাজ পরিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হয় এবং মহাপরিচালক মহোদয় ফুলেল শুভেচ্ছায় তাদের অভিনন্দিত করেন।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি; উপমহাপরিচালকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট