1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত ব্লুমবার্গ,ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগোলো বাংলাদেশের নারীরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: সাম্প্রতিক সময়ের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেল বাংলাদেশ নারী ফুটবল দল।

বৃহস্প্রতিবার প্রকাশিত নারী ফুটবলে ফিফার সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে এসেছে ১০৪ তম স্থানে। বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে ‍+৮০.৫১।

ফিফা জানিয়েছে, এবারের হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ, সবচেয়ে বেশি (‍+৮০.৫১) পয়েন্টও অর্জন করেছে বাংলাদেশ দল।

গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার সময় ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে ছিল বাংলাদেশ। এরপর ২৯ জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে, ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় মেয়েরা। প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বেও নাম লেখায় পিটার বাটলারের দল। এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র‌্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের।

‎দেশের নারী ফুটবলের ইতিহাসে ফিফা র‌্যাঙ্কিংয়ে এর আগে ১০০তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ।২০১৩ ও ২০১৭ সালে (১৫ ডিসেম্বর) দুবার ঠিক এই অবস্থানে উঠে এসেছিল বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের সঙ্গে হেরে যাওয়া বাহরাইনের মেয়েরা ১৯ ধাপ পিছিয়ে নেমেছে ১১১ তম স্থানে। মিয়ানমারও পিছিয়েছে এক ধাপ, ৫৬তম অবস্থান তাদের।

‎নারী ফুটবলের এই র‍্যাঙ্কিংয়ে এক থেকে তিন নম্বর স্থানেও পরিবর্তন এসেছে৷ দ্বিতীয় অবস্থান থেকে শীর্ষে উঠেছে কিছুদিন আগে ইউরোয় রানার্স আপ হওয়া স্পেন। যুক্তরাষ্ট্র শীর্ষস্থান থেকে নেমে গেছে দুইয়ে। তিন ধাপ এগিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছে সুইডেন। আর কোপা আমেরিকাজয়ী ব্রাজিল চার থেকে সাতে নেমে গেছে। আর্জেন্টিনার মেয়েরা র‌্যাঙ্কিংয়ে ৩০তম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট