শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

মুন্সীগঞ্জে ২১০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মুন্সীগঞ্জে প্রায় ২১০ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (৯ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৯ আগস্ট শনিবার সকাল ১০ টায় কোস্ট গার্ড স্টেশন পদ্মা কর্তৃক মুন্সীগঞ্জের সিরাজদি খান থানাধীন ধলেশ্বরী ব্রিজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মুক্তারপুর হতে ঢাকাগামী সন্দেহজনক ১ টি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ২১০ কোটি টাকা মূল্যের ৬ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews