1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

যুবলীগ নেতা শামীম মোল্লার শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: ভূমী দস্যু সন্ত্রাসী যুবলীগ নেতা শামীম মোল্লার শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল বাজারে এই কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, যুবলীগের প্রভাব খাটিয়ে শামীম মোল্লা ও তার পিতা সাইদ মোল্লা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি দখল করে মৎসঘের, দোকান ঘর নির্মান করে আসছে। কেউ প্রতিবাদ করলেই তারা হামলা, মামলার ভয়দেখিয়ে এলাকায় ত্রাসসৃষ্টি করে। সে সৈরাচার সরকারের যুব সংগঠনের জেলা সভাপতি ও বিনা ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের ভয় দেখিয়ে এলাকার সাধারন মানুষদের জিম্মি করে রেখেছিল। যুবলীগ নেতা শামীম গত রাতে ছাত্রলীগ, যুবলিগের ২০-২৫ জন সন্ত্রাসী নিয়ে এলাকায় এসে আমাদের উপর হামলার করে। মানববন্ধনে বক্তৃতা করেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শিরিন বকুল, ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার শেখ, ভুক্তভোগী শামীম হাওলাদার প্রমূখ।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শিরিন বকুল বলেন, বিভিন্ন সময় সরকারি আমিন এনে জমি মেপে সঠিক সিদ্ধান্ত দিলেও সাঈদ মোল্লা ও তার পরিবার তা মেনে নেয় না। বরং সালিশের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তারা শালিশকারীদের হুমকি দেয়। আমাদের এলাকাকে অশান্ত করার চেষ্টা চলছে।
মানববন্ধনে বক্তারা আইন প্রয়োগ কারি সংস্থার কাছে দ্রুত আওয়ামীলীগের দোসর যুবলীগ নেতা শামীম মোল্লা ও সাইদ মোল্লার গ্রেফতার দাবি করে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট