1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপন নথি ফাঁস,ইমরান খানকে ক্ষমতাচ্যুতে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে ইরানের তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র ঈদুল আজহার তারিখ ঘোষণা ঈদে সংবাদপত্রে ৫ দিন ছুটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এডিপি ও পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা অনুমোদন বাগেরহাটে গ্রাম আদালতের ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ভূমি মেলা উপলক্ষে দাকোপে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি সাথে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর শুভেচ্ছা বিনিময় টিয়াঘাটায় ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে সংবর্ধনা; কলেজ উন্নয়নে নানা আশ্বাস

বেনাপোলে থ্যালাসিমিয়া রোগের সচেতনামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দেশ ব্যাপী থ্যালাসিমিয়া সচেতনতা কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে

আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে বেনাপোল কাষ্টমস ক্লাবে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ডাক্তার হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর ভ্যাট ও কাষ্টমস কমিশনার ফয়সাল মোহাম্মদ মুরাদ।

 

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বেনাপোল কাষ্টমস হাউজের কমিশার খালেদ মোহাম্মদ আবু হোসেন। এ সময় প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ডাক্তার হুমায়ুন কবির তাঁর বক্তব্যে বলেন, থ্যালাসিমিয়া একটি জিনগত রোগ। বাবা মায়ের কাছ থেকেও বিস্তার হতে পারে। দেশে প্রতিবছর ৮ হাজার শিশু থ্যালাসিমিয়া রোগের জীবানু নিয়ে জন্মগ্রহণ করে। রোগের ভয়াবহতা প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে শিশুসহ সকলের রক্ত পরীক্ষা করা জরুরি। দেশে প্রায় ২ কোটি মানুষ অজ্ঞাতসারে থ্যালাসিমিয়া রোগের বাহক এবং আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার মানুষ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বেনাপোল কাষ্টমস হাউজের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন বলেন, অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে এই প্রাণঘাতি রোগের নিরাময় সম্ভব হলেও অনেক বেশি খরচের কারনে এবং মজ্জাদাতার অভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় না।

সেমিনারে থ্যালাসিমিয়া রোগের বিভিন্ন উপসর্গ নিয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের হেডঅবএইচআর এন্ড অপারেশন এবিএম জোনায়েদ।

আলোচন করেন, থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের চীপ কোঅর্ডিনেটর ডাঃ সাজিয়া শারমিন।

সেমিনার শেষে ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান কর্মসুচি অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট