শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

নারায়ণগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করলো কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৬৬ বার পড়া হয়েছে

মনির হোসেন:: নারায়ণগঞ্জ ডিক্রিরচরে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরীদল কর্তৃক নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৩ আগস্ট ২০২৫ তারিখ বুধবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ ডিক্রিরচর ফেরীঘাট সংলগ্ন এলাকায় বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে আব্দুল্লাহ (১০) নামক শিশু নিখোঁজ হয়। বিকাল সাড়ে ৪ টায় স্থানীয় লোকজন তথ্যটি কোস্ট গার্ডকে অবহিত করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি উদ্ধারকারী দল অতি দ্রুত উক্ত এলাকায় গমন করে “সার্চ এন্ড রেসকিউ” অপারেশান পরিচালনা করে। পরবর্তীতে আজ ১৪ আগস্ট ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১১ টায় কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরীদল কর্তৃক শিশুটির মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews