1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

কোস্টগার্ডের অভিযানে ২৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

মনির হোসেন::গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রুপসায় অভিযান পরিচালনা করে ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

১৬ আগস্ট শনিবার বিকালে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ আগস্ট মধ্যরাত ১ টায় কোস্টগার্ড স্টেশন রুপসা এর একটি আভিযানিক দল খুলনার রুপসার খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় খুলনা হতে বাগেরহাটগামী সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি অবৈধ কাঁকড়াসহ ২ জন ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত অবৈধ কাঁকড়া খুলনা ফরেস্ট স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে রুপসা নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

 

তিনি আরো বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট