1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

শার্শার শালকোনা সীমান্ত দিয়ে বিএসএফ ঠেলে পাঠালো এক ভারতীয়সহ তিনজন

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে একজন ভারতীয় ও দুইজন বাংলাদেশি নাগরিককে ঠেলে বাংলাদেশে পাঠিয়েছে সীমান্ত রক্ষীবহিনী বিএসএফ।

শনিবার (১৫ আগস্ট) ভোরে ভারতের মোস্তফাপুর সীমান্তের বিএসএফ সদস্যরা যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে তাদের ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

যাদেরকে ঠেলে পাঠানো হয়েছে তারা হলেন-খুলনার ডুমুরিয়া থানার শেখপাড়া এলাকার মৃত শহিদ শেখের ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮) । এদের সাথে জোরপূর্বক ভারতের আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলার মাটিয়া থানার ভৌতিচর গ্রামের মৃত আবজেল শেখের ছেলে আনোয়ার হোসেন (২৫)।

শার্শা থানা সুত্রে জানা যায়,গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতে নিয়মিত টহল দেওয়ার সময় সীমান্তের নারিকেল বাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে তিনজন লোক আসতে দেখে তাদেরকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানায় বিএসএফ তাদেরকে তাঁরকাটা পার করে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিয়েছে। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ফেরত আসা শাহিন শেখ জানান, তারা দুই ভাই ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করতেন। গত ৫ই আগস্ট সেখানকার পুলিশ তাদেরকে আটক করে। পরে পুলিশ তাদের বিএসএফ’র হাতে তুলে দেয়। এ কদিন বিএসএফ ক্যাম্পে আটকে রেখে আজ ভোরে সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে পার করে দেয়। রাস্তা দিয়ে হেঁটে আসার সময় পুলিশ তাদের আটক করে। ভারতীয় ওই নাগরিকের সম্পর্কে জানতে চাইলে শাহিন বলে আমরা তাকে চিনি না। ভারতের মোস্তফাপুর বিএসএফ ক্যাম্পে তার সাথে দেখা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে সীমান্তের নারকেল বাড়িয়া গ্রামে পুলিশের একটি দল তাদের আটক করে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট