1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

সমাজ থেকে দুর্নীতি দূর করতে হবে- মাওলানা আবুল কালাম আজাদ

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করে নিজেদের সম্পদের পাহাড় গড়েছে। উন্নয়নের কথা বলে সাধারণ মানুষকে ধোঁকা দিয়েছে। উন্নয়নের নামে দুর্নীতি করে দেশকে ধ্বংস করেছে। তাদের লুটপাটের কারণে দেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।”

তিনি আরও বলেন, সমাজ থেকে সকল ধরনের অনিয়ম ও দুর্নীতি দূর করতে হবে, তা না হলে জনগণ উন্নয়নের প্রকৃত সুফল পাবে না। আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলাম রাষ্ট্রক্ষমতায় গেলে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা নিশ্চিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সরকারের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

শনিবার দুপুরে জামায়াতের পক্ষ থেকে পাইকগাছা-খুলনা প্রধান সড়কের জিরোপয়েন্ট এলাকায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট লিয়াকাত আলী সরদার, মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজিদ আলম, প্রভাষক আব্দুল মোমিন সানা, অ্যাডভোকেট আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, খুলনা জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি অমরেশ মণ্ডল, পৌর আমীর ডা. জিএম আসাদুল হক, পৌর সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আসাদুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, আব্দুল্লাহ, বাস মালিক সমিতির সুরঞ্জন চক্রবর্তী, শেখ ফজলুর রহমান, দীপঙ্কর মণ্ডল, আয়ুব আলী, জালাল আহমেদ, শ্রমিক নেতা বাবলু গাজী, মোটরসাইকেল চালক সমিতির বাবলু, আলতাফ হোসেন, হাফিজুর রহমান, জিয়াউর রহমান, রুহুল কুদ্দুস, মুজাহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, তামিম রায়হান ও আব্দুল্লাহ আল মামুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট