1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

খুলনা-১ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নেতা পার্থ দেব মন্ডলের পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৫৫৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদল সাবেক সহ-সভাপতি, কেন্দ্রী যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পার্থ দেব মন্ডল মোটর শোভাযাত্রা ও পথ সভা করেছেন।
১৬ আগস্ট শনিবার দুপুরে বটিয়াঘাটা উপজেলার গল্লামারী এলাকা থেকে তিনি এ মোটর শোভাযাত্রা নিয়ে দাকোপ উপজেলার চালনা পৌরসভা বৌমার গাছতলায় সন্ধ্যায় সাড়ে ৭ টায় পথ সভায় মাধ্যমে শোভাযাত্রা শেষ করেন। মোটর শোভাযাত্রায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ মোটর শোভাযাত্রায় দাকোপ-বটিয়াঘাটা উপজেলা ও চালনা পৌরসভার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহন করেন।


এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা পার্থ দেব মন্ডল বলেন, জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি আধ্যাত্মিক জাগরণ। শ্রীকৃষ্ণের শিক্ষা এবং জীবনাদর্শ আমাদেরকে শুধু অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসই জোগায় না, বরং অসহায় ও আর্তমানবতার পাশে দাঁড়াতে এবং সমাজে সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গভীরভাবে অনুপ্রাণিত করে। এই দেশ আমাদের সবার। এখানে সবার অধিকার সমান। এখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে নাই।
তিনি আরো বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এর হাত কে শক্তিশালী করার জন্য এবং অবহেলিত এই দাকোপ-বটিয়াঘাটা কে অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ, নির্ভরশীল একটি এলাকায় রুপান্তরিত করার জন্য ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট