1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
২০২২ সালের বিশ্বকাপজয়ী ১৭ ফুটবলার আছেন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপেও ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ঈদ-উল আযহা ফিলিস্তিনিদের নির্যাতন করায় ইসরায়েলি ৪ সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত সবাই সঠিক দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত দেশ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী ঈদের প্রধান জামাতে নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চামড়া পাচার ও পুশইনরোধে বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার যোগদানের প্রথম বর্ষপূর্তি উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান এর যোগদানের প্রথম বর্ষপূর্তি পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাসপাতাল হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) ডাঃ মোঃ জহিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ শাকিলা আফরোজ, অফিস সহকারী মোঃ সরোয়ার হোসেন, দেব্রত সরকার, মোঃ আয়ূব আলী, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান কে।

অনুষ্ঠানে বক্তারা বলেন,
“গত এক বছরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমানের দক্ষ নেতৃত্বে স্বাস্থ্যসেবার মান পূর্বের তুলনায় উন্নত হয়েছে। রোগীদের চিকিৎসা ও সেবার মান বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য বিভাগের কর্মপরিবেশও আরও সুন্দর হয়েছে।

বর্ষপূর্তি উপলক্ষে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা ভবিষ্যতেও সম্মিলিতভাবে স্বাস্থ্যসেবাকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট