1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

বাগেরহাটে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

নকীব মিজানুর রহমান, বাগেরহাট প্রতিনিধি ;: বাগেরহাটে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন ও বীমা কাঠামো বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে বাগেরহাট জেলা ম্যাপ (মাল্টি এক্টর প্ল্যাটফর্ম) সদস্যদের অংশগ্রহণে উদয়ন বাংলাদেশের হল রুমে এ সভার আয়োজন করে অ্যাওসেড। কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তা ও জার্মান দাতা সংস্থা বি এম

জেড এর আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ম্যাপের ভারপ্রাপ্ত আহ্বায়ক সৈয়দ শওকত হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এস এম রফিকুল ইসলাম।

আলোচনায় বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চল বিশেষ করে বাগেরহাটের শরণখোলা ও সাতক্ষীরার তালা উপজেলায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, ক্ষয়ক্ষতি ও অভিযোজন কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় ও আন্তর্জাতিক নীতি প্রণয়নে জলবায়ু অর্থায়ন, বীমা কাঠামো, অভিযোজন ও প্রশমন কার্যক্রমকে প্রাধান্য দিতে হবে। সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ম্যাপ-এর যুগ্ম আহবায়ক শিরিনা বেগম, আ্যওসেডের হেড অব প্রোগ্রাম ও অপারেশন্স শংকর রঞ্জন সরকার, ম্যাপ কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আকবর টুটুল, সদস্য এডভোকেট মেহেরুন নেছা, মোঃ কামরুজ্জামান, বাবুল সরদার, এস কে এ হাসিব, নকিব সিরাজুল হক ইসরাত জাহান, এস এম রাজ, এম হেদায়েত হোসেন লিটন, মনজুরুল হাসান মিলন, আজরিন আরোবি নওরিন, আজাদুল হক, তসলিমা আক্তার, শাহিদা আক্তার, মোঃ কামরুল ইসলাম, নারগিস আক্তার লুনা, আল আমিন খান সুমন, নারগিস আক্তার ইভা, আশরাফুল ইসলাম মনির, রেশমা আক্তার, সামিয়া আহসানী মৌতুশী, নকীব মিজানুর রহমান, কাকলি জামান, সোহানা আক্তার, মেঘলা জামান প্রমূখ

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট