1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

সাগরে ভাসতে থাকা ফিশিং ট্রলারসহ ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: শ্যাফট বিকল হয়ে ৩ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট “এফবি মায়ের দোয়া” এর ৮ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

উদ্ধার হওয়া জেলেরা হলেন পিরোজপুর জেলার বাসিন্দা আব্দুর রাজ্জাক, মোঃ ফারুক, মোঃ কামাল, আলম, মোঃ জাকারিয়া, মোঃ সজীব, রাকিব এবং বরগুনার বাসিন্দা মো. রাকিব। ফিশিং ট্রলারের মালিকের নাম মোঃ রাজ্জাক।

সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৪ আগস্ট “এফবি মায়ের দোয়া” নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।

পরবর্তীতে ৩ দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে, গত ১৭ আগস্ট রবিবার সকল ১০ টায় উক্ত ফিশিং ট্রলারের একজন জেলে কোস্টগার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ ফোন করে বিষয়টি অবগত করে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা কর্তৃক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। স্বল্প সময়ের মধ্যে মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন বয় নম্বর-৫ সমুদ্র এলাকা হতে ৮ জন জেলেসহ ফিশিং বোটটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট