1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপন নথি ফাঁস,ইমরান খানকে ক্ষমতাচ্যুতে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে ইরানের তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র ঈদুল আজহার তারিখ ঘোষণা ঈদে সংবাদপত্রে ৫ দিন ছুটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এডিপি ও পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা অনুমোদন বাগেরহাটে গ্রাম আদালতের ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ভূমি মেলা উপলক্ষে দাকোপে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি সাথে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর শুভেচ্ছা বিনিময় টিয়াঘাটায় ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে সংবর্ধনা; কলেজ উন্নয়নে নানা আশ্বাস

নৌবাহিনীর যৌথ অভিযানে কোটি টাকার অবৈধ জাল জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: মৎস্য সম্পদের সুরক্ষা, টেকসই মৎস্য আহরণ নিশ্চিতকরণ এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে উপকূলীয় অঞ্চলে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়  (১৯ আগস্ট) বরগুনা জেলার পাথরঘাটা এবং ভোলা জেলার মনপুরায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ লক্ষ ৯৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকার অধিক।

বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালি নদীর লঞ্চঘাট, কালমেঘা, রূপধন, ছনবুনিয়া, বাইনচুটকি ও কাকচিড়া এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে প্রায় ৮০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকারও বেশি। অপর আরেকটি অভিযানে, ভোলার মনপুরার জনতা বাজার ও পাশ্ববর্তী পরিত্যক্ত বরফ কল এলাকায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ ৫০ হাজার টাকারও বেশি। পরে জব্দকৃত জাল স্থানীয় থানার পুলিশ, উপজেলা মৎস্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জনসম্মুখে ধ্বংস করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের নিয়মিত যৌথ অভিযানের মাধ্যমে একদিকে যেমন অবৈধ মৎস্য আহরণ ও সামুদ্রিক সম্পদের অপচয় রোধ সম্ভব হচ্ছে, অন্যদিকে উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র রক্ষা ও দেশের অর্থনীতিতে মৎস্য খাতের ইতিবাচক অবদান নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের দায়িত্বপ্রাপ্ত উপকূলীয় ও নৌ-সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এবং মৎস্য সম্পদ সংরক্ষণে নৌবাহিনী এরূপ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট