1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
সবাইকে নিজ অবস্থানে থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নিম্ন আয়ের মানুষের হাতে উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন ২০২২ সালের বিশ্বকাপজয়ী ১৭ ফুটবলার আছেন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপেও ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ঈদ-উল আযহা ফিলিস্তিনিদের নির্যাতন করায় ইসরায়েলি ৪ সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত

বাগেরহাটে সরকারী খাল অবমুক্ত করার দাবীতে অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

বাগেরহাটপ্রতিনিধি:: বাগেরহাটে দীর্ঘদিন দখল হয়ে থাকা সকল সরকারী খাল অবমুক্ত করার দাবীতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে বাগেরহাট সদর উপজেলার দশানী ট্রাফিক মোড়ে কাড়াপাড়া, ষাটগম্বুজ ও খানপুর ইউনিয়নের সাধারণ মানুষ এবং এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে কৃষকদল নেতা আসাফুদৌলা জুয়েল, জামায়াত নেতা মন্জুরুল হক রাহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার সাবেক আহ্বায়ক এসএম সাদ্দাম হোসেন, এনসিপি নেতা শেখ সোহেল, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, বিএনপি নেতা শেখ রাসেলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া এক্টিভিস্টা বাগেরহাটের সদস্য এসএম ইমরান, অর্নব মিস্ত্রি, অর্নব মন্ডল, বেল্লাল মল্লিক, শেখ আল আমিন, অমিত শীল, মিথিলা আক্তার, সুমিত ভট্টাচার্য, মাহফুজ মাঝিসহ প্রায় তিন শতাধিক যুব সদস্য ও গ্রামবাসী কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, বাগেরহাটের বিভিন্ন ইউনিয়নে দীর্ঘদিন ধরে সরকারী খাল দখল হয়ে আছে। এর ফলে হাজার হাজার একর জমি অনাবাদি পড়ে রয়েছে এবং কৃষি উৎপাদনে মারাত্মক ক্ষতি হচ্ছে। বছরে শত শত কোটি টাকার ক্ষতি সয়তে হচ্ছে কৃষকসহ সাধারণ মানুষকে। বক্তারা অভিযোগ করেন, খালগুলো অবৈধভাবে দখল করে রাখলেও প্রশাসন এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

তারা আরও বলেন, জনগণের স্বার্থে দখলমুক্ত খাল পুনরুদ্ধার করা এখন সময়ের দাবি। অবিলম্বে সকল সরকারী খাল অবমুক্ত করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানান তারা।##

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট