1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করল ইরান জনগণের শান্তি ও নিরাপত্তাই পুলিশের মূল লক্ষ্য-প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান দুই শতাধিক গাছ কর্তন, দাকোপে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বিরুরদ্ধে শিক্ষকের জমি দখলের অভিযোগ বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা পৌরসভার ৯টি ওয়ার্ডে আওয়ামী দোসরদের দিয়ে অবৈধ ও অগণতান্ত্রিকভাবে বিএনপির সার্চ কমিটি ঘোষণা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিএনপির এক অংশের নেতা চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেনের নেতৃত্বে মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চালনা ডাকবাংলোয় পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন চালনা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম গোলাম কাদের, সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান টুকু, হাফিজুর রহমান, মাহাবুব মোল্লা, আশরাফ হোসেন গাজী ও শহিদুল ইসলাম মোল্লা।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা মহিদুল খান, অরূপ সাহা, মাসুদ আহমেদ রানা, মানব মন্ডল, মোফাজ্জেল হোসেন শেখ, সবুর গাজী, শরিফুল ইসলাম গাজী, ইলিয়াস হোসেন, ইমরান হোসেন শাহাদাত, পৌরসভা যুবদল সভাপতি দেলোয়ার হোসেন, জি এম রমজান, শ্রমিক দল সভাপতি মেসকাত মোল্লা, শহিদুল গাজী, মুজাহিদুল ইসলাম, গফুর শেখ, রাহাজান গাজী, নাঈম শেখ, মহিলা দলের জান্নাতুল ফেরদৌস, রিমা গাজী, আলেয়া বেগম, মুসলিমা বেগম, বিজন গোলদার, রিফাজ সরদার ও রিয়াজসহ আরও অনেকে।
পথসভায় বক্তারা বলেন, আওয়ামী দোসরদের দিয়ে ঘোষিত অবৈধ সার্চ কমিটি অবিলম্বে বাতিল করতে হবে এবং ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। অন্যথায় পরবর্তী কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট