1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ধানের শীষ না পেয়ে স্বতন্ত্র লড়ে ৭ প্রার্থীর বাজিমাত তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানালেন মমতা ২৯৯ আসনে ইসির চূড়ান্ত ফল প্রকাশ, কোন দল কত আসন পেল বাগেরহাটে ৪ আসনের ৩টি জামায়াত, ১টি বিএনপির পাইকগাছা-কয়রায় দাঁড়িপাল্লা প্রার্থীর বিজয় তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের পাইকগাছায় বিএনপি–জামায়াতের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক যশোর -১, শার্শা আসনে জামায়াতের মাওঃ আজীজুর রহমান বিজয়ী দাকোপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন

বৈষম্য দূর করতে আমরা রাজনীতির নতুন দর্শন নিয়ে এসেছি-সরোয়ার তুষার

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৪৫৫ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

দাকোপ প্রতিনিধি:: বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস সরকার শাসনের নামে দেশকে শোষন করেছে। গুম খুন লুটপাট চাঁদাবাজি আর ভোট ডাকাতি করে মানুষের অধিকার হরন করেছে। রাষ্ট্রের প্রতিটি স্থরে বৈষম্য সৃষ্টি করে কেবল মুজিববাদীরাই সকল সুবিধা ভোগ করেছে। সেই দুঃশাসন থেকে মুক্তি পেতে ছাত্র জনতার নেতৃত্বে গনঅভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি খুলনার দাকোপ উপজেলা শাখা আয়োজিত কেন্দ্র ঘোষিত গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবীতে উঠানে নতুন সংবিধান শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার এ কথা বলেন। শুক্রবার বিকাল ৪ টায় দাকোপের চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরো বলেন, আমরা যে আশা নিয়ে এই আন্দোলন করেছিলাম বর্তমান সংবিধানে সেটি বাস্তবায়ন সম্ভব না। এই সংবিধান বিভাজন আর বৈষম্যের সংবিধান। বর্তমানে দেশে যে রাজনৈতিক শক্তি আছে তারা মুদ্রার এপিঠ আর ওপিঠ। যে কারনে আমাদের নতুন রাজনৈতিক দর্শন নিয়ে মাঠে নামতে হয়েছে। এনসিপির খুলনা জেলা প্রধান সমন্বয়ক হাফেজ মাহমুদ হাসান ফয়জুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তানজির মাহমুদ, দক্ষিণাঞ্চালের যুগ্ম মূখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ। সংগঠনের দক্ষিণাঞ্চালের সংগঠক মোঃ ওয়াহিদ-উজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন এনসিপির খুলনা মহানগর সংগঠক ডাঃ মোঃ আব্দুল্লাহ চৌধুরী, খুলনা জেলা সংগঠক আরিফিন লিয়ন চৌধুরী, দাকোপ উপজেলা অবঃ সরঃ কর্মকর্তা কর্মচারী সমিতির সভাপতি এস এম এ রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন খুলনা মহানগরের মূখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদ এবং স্থানীয় সংগঠক রাহাত সরদার ও খালিদ হাসান।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট