রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছায় বিএনপি–জামায়াতের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: নির্বাচন-পরবর্তী সময়ে খুলনার পাইকগাছা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। উপজেলার গড়ইখালী ইউনিয়নে এ ঘটনার সৃষ্টি হয়।

পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে। সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত করেন। নিরাপত্তার স্বার্থে আশপাশের দোকানপাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁর উদ্যোগে গড়ইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজান জোয়ার্দার ও ইউনিয়ন জামায়াতের আমির কামরুল ইসলাম মুখোমুখি বসিয়ে আলোচনা করা হয়। বৈঠকে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায়। পরে নেতৃবৃন্দ কোলাকুলির মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার বার্তা দেন। এ সময় নিজ নিজ নেতাকর্মীদের সংযত ও সহনশীল থাকার আহ্বান জানানো হয়।

একই দিন উপজেলার রাড়ুলী ইউনিয়নেও উত্তেজনার প্রাথমিক খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদারসহ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews