1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করল ইরান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ ১৪ বিল পাশ বিজ্ঞান চর্চায় নতুন উদ্দীপনা: পাইকগাছায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড পাইকগাছায় এসিল্যান্ডের অভিযান; অবৈধ দখল অপসারণ দাকোপে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১

নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ‘অমানবিক ও ঘৃণ্য’অন্তর্বর্তী সরকারের বিবৃতি

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:: রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

শুক্রবার এক বিবৃতিতে সরকার এ ঘটনাকে ‘অমানবিক ও ঘৃণ্য’ বলে উল্লেখ করে।

বিবৃতিতে বলা হয়, গোয়ালন্দে নুরুল হকের কবর অবমাননা এবং দেহ পুড়িয়ে দেওয়া আমাদের মূল্যবোধ, আইন ও ন্যায়ভিত্তিক সভ্য সমাজের চরম অবমাননা। এই ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না।

অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়ে জানায়, আইনের শাসন সমুন্নত রাখতে এবং জীবিত কিংবা মৃত প্রতিটি মানুষের মর্যাদা রক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহির ঊর্ধ্বে নয়। এই জঘন্য অপরাধের দায়ীদের তাদের কর্মের পরিণতি ভোগ করতে হবে।

তাৎক্ষণিক ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একইসঙ্গে সরকার সব নাগরিককে ঘৃণা ও সহিংসতা প্রত্যাখ্যান করে মর্যাদা, ন্যায়বিচার ও মানবতার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট