শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

নারায়ণগঞ্জ থেকে ২ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

মনির হোসেন:: নারায়ণগঞ্জের সোনারগাঁও হতে প্রায় ২ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সোমবার সকাল ৮ টায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কাঁচপুর ব্রীজের টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় কক্সবাজার হতে সাতক্ষীরাগামী সন্দেহজনক ৩টি ট্রাক তল্লাশি করে প্রায় ২ কোটি ৩ লক্ষ টাকা মূল্যের ৪০ লক্ষ ৬০ হাজার পিচ অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু নারায়নগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews