1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে নেপালকে উড়িয়ে বাংলাদেশের রাজকীয় জয়, ফাইনালে প্রতিপক্ষ ভারত যুক্তরাষ্ট্রে হামলা করলে প্রথম লক্ষ্য হবে ইসরাইল, কড়া বার্তা পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে-আনসার মহাপরিচালক নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা: ৭ দিন মাঠে থাকবে ৯ লাখ ফোর্স, ব্যবহারের হবে ড্রোন ও সিসিটিভি দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট বেনাপোলে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান পাইকগাছায় উপজেলা প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলো স্লোভেনিয়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া সরকার। গাজায় আগ্রাসন বন্ধের জন্য ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ২১ লাখ জনসংখ্যার এই দেশটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে দ্রুত ও কঠোর অবস্থান নিয়েছে।

এর আগে জুলাইয়ে স্লোভেনিয়া ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভি ও অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল।

এরপর দেশটি ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে আসা পণ্যের বাণিজ্যও বন্ধ করে দেয়।

আগস্টে ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী তানজা ফ্যানন বলেন, ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হলেও গাজায় রক্তপাত রোধে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না ইইউ। এতে ইইউ’র বিরুদ্ধে দ্বৈত মানসিকতার অভিযোগ উঠতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট