1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে সবজি বাজারে বাড়তি দামের চাপ স্থিতিশীল রয়েছে মাছ, মাংস ও মুদি পণ্যের বাজার মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নাভারনে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান ‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’ ইসলামাবাদের পথে তেহরান, শান্তির শেষ চেষ্টা? বিচার বিভাগ সংক্রান্ত ৩ অধ্যাদেশই বাতিল সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ বগুড়া-৬ উপনির্বাচন,ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী

সরকার চাইলে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে-মির্জা ফখরুল

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: দেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয়ে থাকলেও সরকার চাইলে সে সময়ের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে সেখানে যাওয়ার পর সময় সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে ৩ মাসেই অনেক নির্বাচন হয়েছে। কাজেই নির্বাচন আয়োজন কোনো বড় সমস্যা নয়। মূল বিষয়টা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। সরকার যদি চায়, তাহলে ফেব্রুয়ারিতেই নির্বাচন দেওয়া সম্ভব।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ প্রায় দুই দশক ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। বর্তমান সরকার পরিবর্তনের পরও জনগণের মধ্যে আস্থাহীনতা থেকেই গেছে।’

বিএনপি মহাসচিব মনে করেন, ‘এই আস্থাহীনতা দূর করতে অন্তর্বর্তী সরকারের আরও কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।’ তার মতে, নির্বাচন আয়োজনের সক্ষমতা রয়েছে, কিন্তু জনগণের আস্থা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ।

নির্বাচন প্রশ্নে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়েও কিছু রাজনৈতিক দল সন্দেহ প্রকাশ করলেও, মির্জা ফখরুল সেগুলোকে বড় প্রতিবন্ধকতা মনে করেন না। তিনি বলেন, ‘মানুষ এখন নির্বাচনমুখী। তাই সরকারের উচিত নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মনোনিবেশ করা।’

প্রধান উপদেষ্টার প্রতি আস্থার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি বিশ্বাস করি, তিনি আন্তরিকভাবে একটি সুষ্ঠু নির্বাচন চান। সেই বার্তাই বিশ্ববাসীকে পৌঁছে দিতে রাজনৈতিক নেতাদের জাতিসংঘ সফরে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট