1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপন নথি ফাঁস,ইমরান খানকে ক্ষমতাচ্যুতে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে ইরানের তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র ঈদুল আজহার তারিখ ঘোষণা ঈদে সংবাদপত্রে ৫ দিন ছুটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এডিপি ও পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা অনুমোদন বাগেরহাটে গ্রাম আদালতের ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ভূমি মেলা উপলক্ষে দাকোপে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি সাথে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর শুভেচ্ছা বিনিময় টিয়াঘাটায় ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে সংবর্ধনা; কলেজ উন্নয়নে নানা আশ্বাস

বার দুর্গাপূজায় বেনাপোল বন্দর গিয়ে ৫ দিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: এবার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পাঁচ দিন যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

এ সময়ে বেনাপোল বন্দরে পণ্য উঠানামা,খালাস এবং বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সি।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, “পূজায় কাল রবিবার (২৮ সেপ্টেম্বর ) থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে আবারও এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক ভাবেই চালু হবে বলে জানান তিনি।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি ওপারের সিঅ্যান্ডএফ থেকে চিঠি দিয়ে আমাদেরকে জানিয়েছে।” ভারতে দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিন ছুটি থাকার কারণে পেট্রাপোল বন্দরে আটকা পড়বে শত শত পন্যবাহি ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ রপ্তানি মুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সি বলেন বলেন, “ছুটিতে পণ্য পরিবহন বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।”

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন রেজা বলেন, আমাদের সরকারী ছুটি ১ ও ২ অক্টোবর। তবে আগামীকাল রবিবার, সোমবার এবং মঙ্গলবার বেনাপোল বন্দর অভ্যন্তরে খালাস প্রক্রিয়া ও কাস্টমসের কার্যক্রম চলমান থাকবে বলে এক পত্রের মাধ্যমে জানতে পেরেছি। এ সময়ের মধ্যে বন্দরে পণ্য খালাস করে ভারতীয় খালি ট্রাক সেদেশে ফিরে যেতে পারবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট