1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

পারমাণবিক ‘ঢাল-তলোয়ারে’আরো ধার দিন-কিম জং উন

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুরক্ষার জন্য দেশের পারমাণবিক শক্তিকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। দেশটির সরকারি সংবাদমাধ্যম শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ নির্দেশের কথা জানায়।

গত শুক্রবার উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে কিম জং উন বলেন, “আমাদের পারমাণবিক ঢাল ও আক্রমণক্ষম তলোয়ারকে ধারাবাহিকভাবে উন্নত ও আধুনিক করতে হবে। কেবল এভাবেই দেশের স্বাধীনতা, নিরাপত্তা, জাতীয় স্বার্থ ও উন্নয়নের অধিকার নিশ্চিত করা সম্ভব।”

কয়েক দশক ধরে পিয়ংইয়ং নিজস্ব পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যার মধ্যে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কার্যক্রমও রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের মতে, এই সক্ষমতার মাধ্যমে উত্তর কোরিয়া বছরে প্রায় ২০টি পর্যন্ত পারমাণবিক বোমা তৈরির ক্ষমতা অর্জন করেছে।

কয়েক দিন আগে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়, উত্তর কোরিয়ার হাতে আনুমানিক দুই টন উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারে। এই তথ্য প্রকাশের পরপরই কিম জং উন দেশের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের নিয়ে কৌশলগত আলোচনা করেন।

বিশ্লেষকদের মতে, এই নির্দেশনা শুধু উত্তর কোরিয়ার সামরিক শক্তি বাড়ানোর ইঙ্গিতই নয়, বরং চলমান আঞ্চলিক উত্তেজনা ও বৈশ্বিক কূটনীতির ওপরও প্রভাব ফেলতে পারে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট