1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে।

শনিবার মর্মান্তিক এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সর্বশেষ আপডেটে ৩৯ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে। এছাড়া পদদলিত হয়ে আহত হয়েছেন আরও ৪০ জন।

নিহত ৩৯ জনের মধ্যে নারী ১৬ জন, পুরুষ ৯ জন এবং ৬ শিশু রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, থালাপতি বিজয় জনসভার মঞ্চে আসার পর তাকে কাছ থেকে দেখতে গিয়ে মঞ্চের ব্যারিকেডের দিকে চলে আসেন মানুষ। ওই সময় দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হলে অনেকে জ্ঞান হারান। এরপরই পদদলনের ঘটনা ঘটে।

পুলিশের অপর একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, জনসভায় ৩০ হাজার মানুষ জড়ো হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সেখানে প্রায় ৬০ হাজার মানুষ জড়ো হয়ে যান। যা সেখানে বাড়তি চাপ ফেলে।

মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ অন্যরা।

নিহতের সংখ্যা ৩৯ থেকে বেড়ে আরও অনেক বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

অপর সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, থালাপতি বিজয়ের গতকালের জনসভায় যে সময় আসার কথা ছিল তার সাত ঘণ্টা পর তিনি মঞ্চে উপস্থিত হন। তার দেরির কারণে মানুষের সংখ্যাও বাড়তে থাকে। একটা সময় সেখানে মানুষের মধ্যে গাদাগাদি পরিস্থিতি সৃষ্টি হয়। এরপরই ঘটে যায় ভয়াবহ এ ঘটনা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট