1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছার বিখ্যাত বোম্বাই লতা আমে ‘স্ক্যাব’ রোগের থাবা,দিশেহারা শত শত চাষি দাকোপে কোরবানীর পশুরহাটে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় মেডিকেল টিমের ক্যাম্প দাকোপে স্বনির্ভর নারী দলের দক্ষতা উন্নয়নে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ১৬১১১ এ কল পেয়ে অসুস্থ ব্যক্তির চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড খুলনা মেডিকেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ, দরকার মাত্র ৩ উইকেট মালয়েশিয়ায় মির্জা আব্বাসের খোঁজ নিতে হাসপাতালে গোলাম পরওয়ার যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা মসজিদে ৩ জনকে হত্যার পর চিরকুট লিখে ২ কিশোরের আত্মহত্যা জনবান্ধব ও আধুনিক ভূমি ব্যবস্থাপনার কোন বিকল্প নেই-প্রধানমন্ত্রী

বাগেরহাট সহ দক্ষিণঞ্চলের পাঁচ জেলায় পরিবহন ধর্মঘট সফল করার লক্ষে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: ৩ দফা দাবিতে দক্ষিণঞ্চলের পাঁচ জেলায় পরিবহন ধর্মঘট সফল করার লক্ষে বিক্ষোভ মিছিল। শনিবার (৪ অক্টোবর) দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টারমিনাল থেকে শুরু হয়ে বাগেরহাট খুলনা মহাসড়কের বাসাবাটি ট্রফিক মোড় প্রদক্ষিন শেষে বাস টারমিনাল প্রাঙ্গনে এক পথসভায় মিলিত হয়ে মালিক সমিতির নেতারা৩ দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষনা করেন। দাবিগুলির মধ্যে হলো বিআরটিসির অনুমোদনহীন অবৈধ কাউন্টার, মহাসড়কে রুট পারমিটবিহীন পরিবহন ও অবৈধ নছিমন-করিমন চালচল বন্ধের দাবি আদায়ে ৫ জেলার ৭টি বাস মালিক সমিতি আগামী ৬ অক্টোবর থেকে অনির্দিষ্টি কালের জন্য পরিবহন
ধর্মঘটের ডাক দিয়েছে। পথসভায় বক্তৃতা করেন বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপত জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক মীনা মতিউর রহমান, সহ সম্পাদক মোঃ আঃ খালেক মোড়ল, সড়কসম্পাদক নাছিম আহমেদ শাকিল প্রমূখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট