শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে কারেন্ট জাল ফিশিং বোটসহ ১৭ জেলে আটক

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় অবৈধ কারেন্ট জাল ও ২ টি বোটসহ ১৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ মোতাবেক ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্ট গার্ড নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় ৮ অক্টোবর বুধবার সকাল ৮ টায় কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর মেঘনা নদীর মোহনা ও তৎসংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ১০ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২০ হাজার টাকা মূল্যের ২০ কেজি ইলিশ মাছ ও ২টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ ১৭ জন জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের মধ্যে ১ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাল চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট ও জব্দকৃত মাছ মাদ্রাসায় বিতরণ করা হয়। জব্দকৃত বোট চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নিকট ও আটককৃত ১৬ জন জেলেকে চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews