1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি খরচ কমানোর সিদ্ধান্ত ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ দেশের কল্যাণে টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই দস্যু আটক, তিন জেলে উদ্ধার টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম

বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনার সাংবাদিক এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি বটিয়াঘাটায় কর্মরত সাংবাদিকদের উদ্দ্যোগে বাগেরহাট জেলার রামপাল উপজেলার দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক এম হায়াত উদ্দিন সহ বাংলাদেশ বিভিন্ন সময়ে যে সকল সাংবাদিকদের হত্যা,গুম , হামলা, মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় থানা মোড়ে অনুষ্ঠিত হয় । মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অবঃ অধ্যাঃ এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক এস এম ভুট্টো, গাজী তরিকুল ইসলাম, সোহরাব হোসেন মুন্সী, ইমরান হোসেন, তরিকুল ইসলাম, বুলবুল, এসময় উপস্থিত ছিলেন অরূপ জোদ্দার, পরাগ রায়, রিপন রায়, সুদীপ্ত বিশ্বাস শুভ, আসাদুজ্জামান উজ্জল, শাহাবুদ্দিন দোলন, শেখ রাসেল সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ । বক্তারা বলেন সম্প্রতি বাগেরহাটে জাতীয় পত্রিকা দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার সাংবাদিক এম হায়াত আলী হত্যা সহ বাংলাদেশের যত সাংবাদিক হত্যা নির্যাতনের শিকার হয়েছেন দ্রুততম সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বটিয়াঘাটায় কর্মরত সাংবাদিক সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের একত্রিত করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট