1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছার বিখ্যাত বোম্বাই লতা আমে ‘স্ক্যাব’ রোগের থাবা,দিশেহারা শত শত চাষি দাকোপে কোরবানীর পশুরহাটে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় মেডিকেল টিমের ক্যাম্প দাকোপে স্বনির্ভর নারী দলের দক্ষতা উন্নয়নে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ১৬১১১ এ কল পেয়ে অসুস্থ ব্যক্তির চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড খুলনা মেডিকেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ, দরকার মাত্র ৩ উইকেট মালয়েশিয়ায় মির্জা আব্বাসের খোঁজ নিতে হাসপাতালে গোলাম পরওয়ার যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা মসজিদে ৩ জনকে হত্যার পর চিরকুট লিখে ২ কিশোরের আত্মহত্যা জনবান্ধব ও আধুনিক ভূমি ব্যবস্থাপনার কোন বিকল্প নেই-প্রধানমন্ত্রী

যশোরে সাংস্কৃতিক সংগঠন, সংস্কৃতিকর্মী, লেখক-কবি ও সাহিত্যিকদের সাথে মতবিনিময় সভা

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: যশোর জেলার সাংস্কৃতিক সংগঠন, সংস্কৃতিকর্মী, লেখক-কবি ও সাহিত্যিকদের সাথে মতবিনিময় সভা শুক্রবার বিকালে যশোর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

অনুষ্ঠানে প্রধান অতিথি যশোরকে দেশের শ্রেষ্ঠ শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি একটি হানাহানি মুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার আকাঙ্খা প্রকাশ করে বলেন, আমরা হানাহানি মুক্ত সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে আমরা সবাই মিলেমিশে সুন্দর ভাবে বসবাস করতে পারব।

যশোরের সন্তান হিসেবে জেলার শিল্পমান উন্নয়নে উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, যশোর শিল্পকলা একাডেমিকে আরও সুন্দরভাবে গড়ে তোলা হবে। যারা নাচ-গান-নাটক করেন তারা এখানে আসবে এবং অংশ নেবে। সাংস্কৃতিক অঙ্গণে রাজনৈতিক হানাহানির নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, আমরা যেন রাজনৈতিক হানাহানি করে নিজেদের মধ্যকার এই সম্পর্ক নষ্ট না করি। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে মহাপরিচালক জোর দিয়ে বলেন, আমি আগামীতে শিল্পকলা একাডেমিকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চাই। তিনি সকল প্রকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে যশোর তথা দেশের সাংস্কৃতিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

যশোর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। এসময় যশোরের সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও কলাকুশলীবৃন্দ মহাপরিচালকের সাথে জেলার শিল্পমান উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট