1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে সবজি বাজারে বাড়তি দামের চাপ স্থিতিশীল রয়েছে মাছ, মাংস ও মুদি পণ্যের বাজার মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নাভারনে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান ‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’ ইসলামাবাদের পথে তেহরান, শান্তির শেষ চেষ্টা? বিচার বিভাগ সংক্রান্ত ৩ অধ্যাদেশই বাতিল সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ বগুড়া-৬ উপনির্বাচন,ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী

শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তারেক রহমান

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। জ্বরসহ ঠান্ডাজনিত রোগে ভুগছেন তিনি। এটি সাধারণ জ্বর না কোভিড, সেই অনিশ্চয়তায় আগাম সতর্কতা অবলম্বন করছেন তিনি।

শুক্রবার বাংলাদেশের একজন সাক্ষাৎপ্রার্থীর সঙ্গে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে তাকে।

এদিকে জানা গেছে, চলতি মাসের ২০ তারিখে ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে লন্ডন ত্যাগ করার কথা ছিল তারেক রহমানের। এ জন্য ভিসা, টিকিট সংগ্রহসহ সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে ওমরাহ পালনে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন তিনি।

এছাড়া, নভেম্বরের তৃতীয় সপ্তাহে দেশে ফেরার প্রাথমিক পরিকল্পনা থাকলেও এখন দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরতে চান তিনি। নির্বাচনের আগে পুরো তিন মাস প্রচারণাকাজে অংশ নিতে চান তিনি। দেশে ফেরার পথে ওমরাহ করে ফিরবেন কিনা তা এখনও জানা যায়নি। তবে এখন দেশে ফেরার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট