1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের আঙ্গল কেটে নেওয়ার অভিযোগ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন কোস্টগার্ডের ৪০ সদস্য মাওঃ ইলিয়াস কান্ডে দাকোপে জামায়াতের সংবাদ সম্মেলন শার্শায় বোমা বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত আওয়ামী লীগ ও জামায়াত মুদ্রার এপিঠ-ওপিঠ বাংলাদেশে ‘হেলথ সিটি’ ও টিকা উৎপাদনের সম্ভাবনা: ড. ইউনূস বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের জয়জয়কার: জাতিসংঘের পিবিসি-র সহসভাপতি নির্বাচিত ঢাকা সেনহাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল ফটো জার্নালিস্ট এসোসিশন খুলনা জেলার সাবেক সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক নৌবাহিনীর সময়োচিত তৎপরতায় সমুদ্রে ২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার

ইলিয়াস কাঞ্চন ভাই মানবতার সৈনিক-শাকিব খান

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:: ঢালিউড সিনেমার এক সময়ের সুপারস্টার নায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরেই ব্রেন টিউমারে ভুগছেন। বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন তিনি। ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবরে সহশিল্পীরাও উদ্বিগ্ন। চলচ্চিত্র অঙ্গনের শিল্পী, সংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা ফোন, বার্তা কিংবা সামাজিকমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এবার ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়েছেন দেশসেরা চিত্রনায়ক শাকিব খান। রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে এই অভিনেতা লিখেন, ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই- যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা। রূপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, বাস্তব জীবনে মানবতার সৈনিক।

তিনি আরও লিখেন, কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ের পথে। দেশের কোটি মানুষের প্রার্থনা রয়েছে তার সঙ্গে, যেন আবার তিনি ফিরে আসেন আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল, প্রেরণাদায়ী একজন মানুষ হয়ে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন; তার জীবন হোক আরও সুস্থ শান্তিময়। আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।

এদিকে, হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেছে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব। এ বিষয়ে তার ছেলে মিরাজুল মইন জয় এক বার্তায় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট