1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না-প্রধান উপদেষ্টা আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে-প্রধান তথ্য অফিসার জনগণ দুর্নীতি আর লুটপাট ও দুঃশাসনের রাজনীতি চায় না-মাও. আজিজুর রহমান কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ চট্রগ্রামে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদান রেখেছিলেন ফাদার রিগন জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে

ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

ডেস্ক:: ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

গত রোববার বিকেলে ড. ইউনূস রোমে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক।

দুই দিনের এই সফরের মূল কর্মসূচি ছিল সোমবার আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অধিবেশন, যেখানে ড. ইউনূস প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন। তিনি বৈশ্বিক দারিদ্র্য বিমোচন ও ক্ষুধা মোকাবিলায় ছয় দফা প্রস্তাবনা উপস্থাপন করেন। আন্তর্জাতিক অঙ্গনে তার এই বক্তব্য ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে জানা গেছে।

সফরকালে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী এবং রোম সিটির মেয়রের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে উন্নয়ন সহযোগিতা, কৃষি প্রযুক্তি বিনিময়, সামাজিক ব্যবসার প্রসার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই সফর বাংলাদেশের আন্তর্জাতিক উপস্থিতি আরও সুদৃঢ় করেছে এবং বৈশ্বিক পরিসরে দেশের ভাবমূর্তি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট