1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিয়ামিন জেরুয়ালের মৃত্যু ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা রাশিয়ার চেচেন আর্মি স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা

ভোলায় দুই জাহাজের সংঘর্ষ, ১৩ নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: ভোলার তজুমদ্দিনে দুই লাইটার জাহাজে সংঘর্ষ; চরে আটকে পড়া ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ হতে ১৩ জন ক্রুকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার (২২ অক্টোবর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ২০ অক্টোবর মঙ্গলবার মধ্যরাত ২ টায় ভোলার তজুমদ্দিনস্থ থানাধীন বরিশাল বাজার লাল ঘাট আইল্যান্ড সংলগ্ন এলাকায় ‘এমভি উম্মে হাবিবা’ নামক একটি লাইটার জাহাজ অপর একটি লাইটার জাহাজ ‘এমভি মডার্ন মেরিন-১৯’ এর সাথে দুর্ঘটনায় পতিত হয়। এসময় ‘এমভি মডার্ন মেরিন-১৯’ লাইটার জাহাজটির তলদেশ ফেটে গিয়ে পানি প্রবেশ করলে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে যায়। পরবর্তীতে জাহাজের ক্রুরা কোস্ট গার্ডের শরণাপন্ন হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন রামগতি কর্তৃক একটি উদ্বারকারী দল অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ১৩ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্বারকৃত ক্রুদের মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এরূপ সেবামূলক অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট